জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে আইসিটি সেন্টার হচ্ছে

২০ মে, ২০২৪ ১৮:১৯  

আঞ্চলিক কেন্দ্রসমূহে তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য ড. মশিউর রহমান।

তিনি রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহৎ পরিবারকে দ্রুত ও সঠিক সেবা প্রদান করতে হলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের কোনো বিকল্প নেই। একই ডেস্ক থেকে যেন শিক্ষার্থীরা হয়রানি ছাড়া সেবা পায়, সেই পদক্ষেপ নিতে হবে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সকল সেবাদানে আইসিটির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে কোনো পর্যায়ে একজন সেবাপ্রার্থীকে অফিসে সশরীরে আসতে না হয়।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের সঙ্গে মতবিনিময় সভায় আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তর।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক মু. আখতারুজ্জামান প্রমুখ।