করোনায় আক্রান্ত হয়ে ভিডিও কনফারেন্সে দেশ চালাচ্ছেন বরিস জনসন

২৭ মার্চ, ২০২০ ১৭:৫৩  
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার (২৭ মার্চ) টুইটারে এক ভিডিওবার্তায় এখবর জানালেন তিনি নিজেই। টুইটে বরিস জানান, সবশেষ ২৪ ঘণ্টায় তার করোনা আক্রান্ত হওয়ার মৃদু লক্ষণ ছিল। পরে টেস্ট করলে কোভিড-১৯ পজিটিভ আসে। তাই আমি এখন নিজেকে অন্যদের থেকে দূরে রাখছি। কিন্তু করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আমি ভিডিও কনফারেন্সে সরকারি কাজ চালিয়ে যাবো।