উবার-ডক্টর মডেলে ৩৩৩, মুক্তপাঠ- এ করোনা কোর্স

২৫ মার্চ, ২০২০ ১৬:৩০  
করোনাভাইরাস সংক্রান্ত তথ্য ও সেবা প্রদানের জন্য উবার-ডক্টর মডেলে পরিচালিত হচ্ছে টোলফ্রি নম্বর ৩৩৩। এছাড়াও ‘মুক্তপাঠ’ প্লাটফর্মে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক কোর্স সম্পন্ন করে একাধিক ডাক্তার তাদের নিজ নিজ সময়ে এই উবার-ডক্টর মডেলে যুক্ত হয়ে ২৪ ঘণ্টা সেবা দিচ্ছেন। একইসঙ্গে করোনা ডটগভ ডটবিডি (corona.gov.bd) নামে ওয়েবসাইট চালু করেছে অ্যাক্সেস টু ইনফরমেশন- এটুআই। এর মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলা ও করোনাভাইরাস সম্পর্কিত তথ্য ও সেবা দেয়া হচ্ছে। এরমাধ্যমে ডাক্তারসহ বিভিন্ন স্টেকহোল্ডার ও পার্টনারদের নিয়ে অনলাইন ভিত্তিক কর্মশালা ও সেমিনার আয়োজন, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মিডিয়ার জন্য ইনফোগ্রাফিক, অ্যানিমেশন, গ্রাফিক্যাল পোস্ট, বিশেষজ্ঞ ডাক্তার ও সেলিব্রেটিদের ইন্টারভিউ, সচেতনতামূলক অডিও ভিজ্যুয়াল কনটেন্ট প্রস্তুত এবং তা সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও-আইএনজিও, প্রাইভেট পার্টনারদের সঙ্গে যুক্ত হয়ে ৩৬০ ডিগ্রি প্রক্রিয়ায় একসাথে প্রচার করা হচ্ছে।