আসিটি বিভাগের এডিপি বাস্তবায়ন পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

৮ এপ্রিল, ২০২০ ১৩:২২  
২০১৯-২০ অর্থ বছরের মার্চ মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের পর্যালোচনা বৈঠক করলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বৈঠকে, প্রায় ১৬ শ কোটি টাকা ব্যায়ে চলমান ৩১ টি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়েছে। প্রকল্পগুলো গড়ে ৬৪ শতাংশ শেষ হয়েছে। এরমধ্যে ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প ৮৪ শতাংশ এবং সফটওয়্যারের কোয়ালিটি পরীক্ষা ও সার্টিফিকেশন সেন্টার প্রতিষ্ঠাকরণ প্রকল্পের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভিডিও কনফারেন্সিংয়ে এই বৈঠকের সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈঠকে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, হাইটেক পর্কের এমডি হোসনে আরা বেগম এবং বিভিন্ন প্রকল্প পরিচালকসহ মোট ৪৬জন কর্মকর্তা অংশ নেন।