আইনজীবী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর কার্যকর করার সিদ্ধান্ত

ঢাকা: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে নতুন এই বয়সসীমা কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১৯ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের […] The post আইনজীবী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর কার্যকর করার সিদ্ধান্ত first appeared on Sarabangla | Breaking New

আইনজীবী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর কার্যকর করার সিদ্ধান্ত
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০  

ঢাকা: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে নতুন এই বয়সসীমা কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১৯ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের কাউন্সিল সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে নতুন বয়সসীমা কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০৩০ সালের ১ জানুয়ারি। ওই তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তির পরবর্তী কার্যক্রমে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করা হবে।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

 

 

 

The post আইনজীবী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর কার্যকর করার সিদ্ধান্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.