সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তাসকিন-তানজিদ

ঢাকা: টাকার বদলে পয়েন্টের লড়াই, এই লড়াইয়ে তারকাদের পেতে ফ্র্যাঞ্চাইজিগুলোর তুমুল প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক। তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনেছে ওয়ালটন, আর ওপেনার তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে […] The post সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তাসকিন-তানজিদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তাসকিন-তানজিদ
২৭ অক্টোবর, ২০২৬ ০০:০০  

ঢাকা: টাকার বদলে পয়েন্টের লড়াই, এই লড়াইয়ে তারকাদের পেতে ফ্র্যাঞ্চাইজিগুলোর তুমুল প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক। তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনেছে ওয়ালটন, আর ওপেনার তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে ভিড়িয়েছে ফরচুন গ্রুপ।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ডি-থ্রি টুর্নামেন্এের নিলাম। নিলামে তিন সংস্করণের এই নতুন ঘরোয়া টুর্নামেন্টের জন্য ছয় দলের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। জাতীয় দলের তারকাদের নিয়ে কাড়াকাড়ির পাশাপাশি নজর কেড়েছেন কয়েকজন তরুণ ক্রিকেটারও।

শুধু শরিফুল, তাসকিন ও তানজিদই নন, নিলামে বড় অঙ্কের পয়েন্ট পেয়েছেন আরও কয়েকজন ক্রিকেটার। পেসার হাসান মাহমুদকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে নিয়েছে ব্লু স্টার। একই পয়েন্টে ওপেনার সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে সেভেন রিংস সিমেন্ট। নাজমুল হোসেন শান্তর জন্য ফরচুন খরচ করেছে ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট। ওয়ালটনে একই পয়েন্টে যোগ দিয়েছেন লিটন দাস।

এ ছাড়া শেখ মেহেদি হাসানকে ১ কোটি ৬০ লাখ পয়েন্টে নিয়েছে ব্লু স্টার। খালেদ আহমেদকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দলে পেয়েছে সেভেন রিংস সিমেন্ট।

প্রচলিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে ক্রিকেটারদের নিয়ে দর-কষাকষি হয় অর্থের অঙ্কে। ডি-থ্রিতে ব্যতিক্রমী পদ্ধতি বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে দল গঠনের প্রতিযোগিতা হচ্ছে ‘অকশন পয়েন্টে’। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য বরাদ্দ রাখা হয়েছে সর্বোচ্চ ১০ কোটি পয়েন্ট।

ক্রিকেটারদের ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪০ লাখ পয়েন্ট, ‘বি’ ক্যাটাগরির ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ৫ লাখ পয়েন্ট। তবে নিলামে কোনো ক্রিকেটারের জন্য যে পরিমাণ পয়েন্ট খরচ করা হয়েছে, সেটিই তাঁর পারিশ্রমিক নয়। ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারিত হবে ম্যাচ ফি অনুযায়ী।

নিলামের তালিকায় ছিলেন ২৭৫ ক্রিকেটার। তাঁদের মধ্য থেকে ছয় দল নিয়েছে ১৩২ জনকে। এর আগে আইকন ক্রিকেটার হিসেবে প্রতিটি দল একজন করে খেলোয়াড় নিশ্চিত করেছিল। ফলে আইকনসহ প্রতিটি দলের স্কোয়াডে রয়েছেন ২৩ জন করে ক্রিকেটার।

বিসিবির নতুন এই প্রতিযোগিতায় থাকছে তিন সংস্করণ—টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ম্যাচ। প্রথমে মাঠে গড়াবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ১৫ ডিসেম্বর বরিশালে শুরু হওয়ার কথা রয়েছে এই আসরের। এরপর আগামী বছরের জানুয়ারি ও মে মাসে হবে যথাক্রমে চার দিনের ও ওয়ানডে প্রতিযোগিতা।
তিন সংস্করণ মিলিয়ে সূচিতে রয়েছে ৪২টি ম্যাচ—চার দিনের সাতটি, ওয়ানডে ১৬টি এবং টি-টোয়েন্টি ১৯টি। প্রতিটি দল তাদের ২৩ সদস্যের মূল স্কোয়াড থেকে প্রতিটি সংস্করণের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করবে।
ছয় ফ্র্যাঞ্চাইজি হলো ফরচুন, ওয়ালটন, ব্লু স্টার, সেভেন রিংস সিমেন্ট, একমি গ্রুপ ও সিটিজেনস ব্যাংক। আইকন ক্রিকেটার হিসেবে ফরচুনে তাওহীদ হৃদয়, ওয়ালটনে মেহেদী হাসান মিরাজ, ব্লু স্টারে নুরুল হাসান সোহান, সেভেন রিংস সিমেন্টে মুশফিকুর রহিম, একমিতে মোসাদ্দেক হোসেন সৈকত এবং সিটিজেনস ব্যাংকে মোহাম্মদ নাঈম শেখ রয়েছেন।

ডি-থ্রির ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:

ফরচুন গ্রুপ

তাওহীদ হৃদয় (আইকন), রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভির ইসলাম, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম রাব্বি, আকবর আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান ও ইসলামুল আহসান আবির।

ওয়ালটন

মেহেদী হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন ইমন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বশির রাতুল, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব হোসেন, ইমরানুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।

ব্লু স্টার

নুরুল হাসান সোহান (আইকন), শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আবু হাশিম, আবু হায়দার রনি, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী অ্যালিন, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দীক ও শাহাদাত রহমান সম্রাট।

সেভেন রিংস সিমেন্ট

মুশফিকুর রহিম (আইকন), তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইরফান হোসেন, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহফুজুর রহমান রাব্বি, আনিসুল ইসলাম ইমন, আনামুল হক, দেবাশীষ সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক ও আব্দুল্লাহ আল মুমিন।

একমি গ্রুপ

মোসাদ্দেক হোসেন সৈকত (আইকন), আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদউল্লাহ রিয়াদ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন পিয়ান, আল আমিন রনি ও অনিক সরকার।

সিটিজেনস ব্যাংক

মোহাম্মদ নাঈম শেখ (আইকন), সাইফ হাসান, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী রাব্বি, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেব বর্মন ও হুমায়ন আহমেদ।

The post সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তাসকিন-তানজিদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.