আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার ভিত্তি নেই, অবিলম্বে মুক্তির দাবি

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতারা। তার বিরুদ্ধে করা মামলাকে হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক দাবি করে অবিলম্বে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা […] The post আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার ভিত্তি নেই, অবিলম্বে মুক্তির দাবি first appeared on Saraban

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার ভিত্তি নেই, অবিলম্বে মুক্তির দাবি
২৬ অক্টোবর, ২০২৬ ১৭:০০  

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতারা। তার বিরুদ্ধে করা মামলাকে হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক দাবি করে অবিলম্বে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।

মানববন্ধনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন বলেন, বিমানবন্দরে যাত্রীদের হয়রানির প্রতিবাদ করায় মেজর (অব.) আখতারুজ্জামানকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে করা মামলার কোনো ভিত্তি নেই দাবি করে তিনি অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।

আখতারুজ্জামানের ছেলে সাব্বির জামান বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের অধিকার ও সম্মান রক্ষায় কাজ করছেন। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির প্রতিবাদ করায় তাকে কারাগারে থাকতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ৭৬ বছর বয়সী একজন বীর মুক্তিযোদ্ধাকে ২৬ দিন ধরে আটক রাখা হলেও তার বিরুদ্ধে অভিযোগের পক্ষে সরকার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও দাবি করেন তিনি।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ড. ফখরুদ্দিন মানিক বলেন, বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানির প্রতিবাদ করায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবাদী কণ্ঠ মামলা-হামলা দিয়ে বন্ধ করা যাবে না উল্লেখ করে তিনি তাঁর মুক্তি দাবি করেন।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে মানুষ গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। অথচ একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ দুঃখজনক। তিনি এ ঘটনাকে অন্যায় ও বাড়াবাড়ি বলে মন্তব্য করেন।

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা তাজিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. ফজলুল হক, শহিদুল ইসলাম, ডা. মইন উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও বীর মুক্তিযোদ্ধারা।

The post আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার ভিত্তি নেই, অবিলম্বে মুক্তির দাবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.