‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ২ আইনজীবী

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলার ঘটনায় সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুই আইনজীবী। তারা হলেন হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। তাদের বক্তব্যে আদালত অবমাননা হয়েছে কি না, সে বিষয়ে শুনানি শেষে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে […] The post ‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ২ আইনজীবী first appeared on Sarabangl

‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ২ আইনজীবী
২৬ অক্টোবর, ২০২৬ ১৪:০০  

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলার ঘটনায় সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুই আইনজীবী। তারা হলেন হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। তাদের বক্তব্যে আদালত অবমাননা হয়েছে কি না, সে বিষয়ে শুনানি শেষে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন অভিযুক্ত দুই আইনজীবী।

এদিকে এ শুনানিকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট মামলা ছাড়া অন্য আওয়ামী লীগপন্থি আইনজীবীদের ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এ মামলার শুনানির দিন নির্ধারিত ছিল। তবে ট্রাইব্যুনালের একজন বিচারক অসুস্থ থাকায় সেদিন শুনানি পিছিয়ে দেওয়া হয়। ওই দিনও আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন দুই আইনজীবী। তাঁদের সঙ্গে আওয়ামী লীগপন্থি আরও কয়েকজন আইনজীবী গেলেও নিরাপত্তার কারণে সবাইকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

গত ১৫ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাতসহ আওয়ামী লীগের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ওই রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে পরদিন ১৬ সেপ্টেম্বর দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

প্রসিকিউশনের পক্ষ থেকে তখন বলা হয়, অভিযুক্ত দুজনই আইনজীবী হওয়ায় তাঁদের এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। এ কারণে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

The post ‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ২ আইনজীবী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.