সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সংঘটিত এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে, […] The post সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
২৩ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সংঘটিত এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন।

বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে, বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।

The post সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.