বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা: বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা, কুলখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিশেষ মোনাজাত করা হয়। দলটির শীর্ষ নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নিয়ে মরহুমের স্মৃতিচারণ ও শ্রদ্ধাজ্ঞাপন […] The post বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত first appeared on Sarabangla |

বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
২৩ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা, কুলখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিশেষ মোনাজাত করা হয়। দলটির শীর্ষ নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নিয়ে মরহুমের স্মৃতিচারণ ও শ্রদ্ধাজ্ঞাপন করেন।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে রাজধানীর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালাহউদ্দিন আহমেদের এই কুলখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে গত ১৩ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উক্ত কুলখানি ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব যোগ দেন।

এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও নাসির উদ্দিন অসীম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

The post বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.