পাবনায় মাদরাসা ছাত্রীকে হেনস্তার অভিযোগে শিক্ষক আটক

পাবনা: পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে মধ্যরাতে এক মাদরাসার ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ প্রামানিককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা মাদরাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক ছাত্রীকে ধর্ষণের […] The post পাবনায় মাদরাসা ছাত্রীকে হেনস্তার অভিযোগে শিক্ষক আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় মাদরাসা ছাত্রীকে হেনস্তার অভিযোগে শিক্ষক আটক
২৩ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

পাবনা: পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে মধ্যরাতে এক মাদরাসার ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ প্রামানিককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

এ ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা মাদরাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে ছাত্রীটি নিজেকে বাঁচাতে গভীর রাতে মাদরাসা থেকে পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে এ ধর্ষণের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা মাদরাসার শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাসিন্দা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক এবং ভুক্তভোগী ছাত্রী উভয়েই পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

পাবনা পুলিশ সুপার আলী আশ্রাফ জানান, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদরাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

The post পাবনায় মাদরাসা ছাত্রীকে হেনস্তার অভিযোগে শিক্ষক আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.