ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯৯

ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৯ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ […] The post ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯৯ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯৯
২৩ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৯ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ২৯৯ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন, খুলনা বিভাগে ১৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৭১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৮০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬০২৩ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন।

The post ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯৯ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.