ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: চিফ হুইপ
ঢাকা: ভারতের সঙ্গে সই করা ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে এবং এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় এই কথাগুলো বলেন তিনি। চিফ হুইপ বলেন, বর্তমান সরকার বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে […] The post ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: চিফ হুইপ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ভারতের সঙ্গে সই করা ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে এবং এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় এই কথাগুলো বলেন তিনি।
চিফ হুইপ বলেন, বর্তমান সরকার বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসার নীতি গ্রহণ করেছে, কারণ বর্তমান বিএনপির মূলনীতি হলো সবার আগে বাংলাদেশ।
তিনি বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানায়নি, যা অত্যন্ত দুঃখজনক। একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানোয় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব থাকবে, তবে সেই বন্ধুত্ব কোনোভাবেই দেশের স্বার্থের পরিপন্থি হতে দেওয়া হবে না। চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধুদেশের দুটি জাহাজ একসঙ্গে এলে আগে বন্ধুদেশের জাহাজ খালাস করার মতো নানা ব্যবস্থা ও চুক্তি আগের সরকার করে গেছে। দেশের স্বার্থবিরোধী এমন অসংখ্য চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার। বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের মধ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ ঋণের মধ্য থেকে ২০৫ কোটি ডলার পরিশোধ করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর ) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সফলভাবে শেষ হওয়া উপলক্ষ্যে শুক্রবার দুপুরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সদ্য সমাপ্ত এই সংসদীয় অধিবেশনের বিবরণ দিতে গিয়ে তিনি জানান যে তৃতীয় অধিবেশনে সর্বমোট ৬টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে, ১২৪টি নোটিশের ওপর বিস্তর আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং সংসদ সদস্যরা মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের ওপর আলোচনা করেছেন।
সংবাদ সম্মেলনে পাস হওয়া আইনগুলোর ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি জানান যে এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর আইন পাস করা হয়েছে। এসব আইন গণমানুষের নিরাপত্তা এবং বৃদ্ধ বাবা-মায়ের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। পাস হওয়া এসব গুরুত্বপূর্ণ আইনের বিষয়ে বিরোধীদলের বিরোধিতার সমালোচনা করে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি মনে করেন যে জনকল্যাণমুখী এই আইনগুলোর বিরোধিতা করা কোনোভাবেই কাম্য ছিল না। গুম প্রতিরোধ আইন আগের তুলনায় আরও শক্তিশালী করা হয়েছে। দেশের স্বার্থ রক্ষা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।
পাশাপাশি সার সংকট নিয়েও কথা বলেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে সার ব্যবস্থাপনায় কিছুটা ত্রুটি থাকতে পারে।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, নতুন একটি ৫০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময় লাগে। আগের সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদন না করেও বিভিন্ন কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ দেওয়ার মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। পাঁচতলা ভবন নির্মাণেও যেখানে দীর্ঘ সময় প্রয়োজন, সেখানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ রাতারাতি সম্ভব নয়। বর্তমান সরকার আগের দায়মুক্তির ব্যবস্থা বাতিল করেছে বলেও জানান তিনি।
নূরুল ইসলাম মনি বলেন, বিদ্যুৎসংকট নিয়ে সরকারকে প্রশ্ন করা যাবে না এমন কোনো ব্যবস্থা থাকা উচিত নয়। বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন না করেও এভাবে অর্থ দেওয়ার কারণে দেশের বিপুল অর্থ অপচয় হয়েছে। এই অর্থ দেশের শিল্পকারখানা ও উৎপাদন খাতে প্রণোদনা হিসেবে ব্যবহার করা যেত।বর্তমান সরকার বিদ্যুৎসংকট সমাধানে কাজ করছে। তবে দীর্ঘদিনের সমস্যা সমাধানে কিছুটা সময় প্রয়োজন। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থার ঘাটতি কাটিয়ে উঠতে সরকারকে সময় দিতে হবে।
The post ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: চিফ হুইপ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





