চট্টগ্রামে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীনা-পাকিস্তানিসহ আটক ৭০

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অনলাইন স্ক্যামিং চক্রে জড়িত সন্দেহে চীনা, পাকিস্তানি ও লাওসের নাগরিকসহ ৭০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবন থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মুঠোফোন জব্দ করা হয়েছে। এসব ডিভাইসে থাকা তথ্য যাচাই-বাছাই […] The post চট্টগ্রামে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীনা-পাকিস্তানিসহ আটক ৭০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Ente

চট্টগ্রামে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীনা-পাকিস্তানিসহ আটক ৭০
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০  

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অনলাইন স্ক্যামিং চক্রে জড়িত সন্দেহে চীনা, পাকিস্তানি ও লাওসের নাগরিকসহ ৭০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবন থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মুঠোফোন জব্দ করা হয়েছে। এসব ডিভাইসে থাকা তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আটক ব্যক্তিরা অনলাইন স্ক্যামিংয়ের সঙ্গে জড়িত কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে ৭০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চীন, পাকিস্তান, লাওসসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। প্রত্যেকের মুঠোফোন ও ল্যাপটপে থাকা তথ্য যাচাই করা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকাও একটি বিশেষ দল চট্টগ্রামে আসছে। আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থলে পুলিশের অভিযানও চলমান রয়েছে।

The post চট্টগ্রামে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীনা-পাকিস্তানিসহ আটক ৭০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.