ছুটির দিনে ঢাকার বায়ুমানে ‘সাময়িক স্বস্তি’

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ উদ্বেগজনক হারে বাড়ছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) প্রকাশিত সূচক অনুযায়ী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকার একিউআই স্কোর ৭৯, যা মাঝারি বা সহনীয় মানের বায়ু হিসেবে বিবেচিত হয়। শুক্রবার সকালে বৃষ্টির প্রভাবে রাজধানী ঢাকার বাতাসের মানে কিছুটা স্বস্তি মিলেছে। এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় একিউআই […] The post ছুটির দিনে ঢাকার বায়ুমানে ‘সাময়িক স্বস্তি’ first appeared on Sarabangla | Breakin

ছুটির দিনে ঢাকার বায়ুমানে ‘সাময়িক স্বস্তি’
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০  

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ উদ্বেগজনক হারে বাড়ছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) প্রকাশিত সূচক অনুযায়ী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকার একিউআই স্কোর ৭৯, যা মাঝারি বা সহনীয় মানের বায়ু হিসেবে বিবেচিত হয়।

শুক্রবার সকালে বৃষ্টির প্রভাবে রাজধানী ঢাকার বাতাসের মানে কিছুটা স্বস্তি মিলেছে। এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় একিউআই ১৮২ স্কোর নিয়ে শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং শহর, যা নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর।

সংস্থাটির আন্তর্জাতিক সূচকে আরও বলা হয়, ১৭৩ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ইথিওপিয়ার আদ্দিস আবাবা। ১৬৭ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা তৃতীয়, ১৬৬ স্কোর নিয়ে ভারতের দিল্লি চতুর্থ, ১৬০ স্কোর নিয়ে কঙ্গোর কিনশাসা পঞ্চম এবং ১৫৭ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর ষষ্ঠ অবস্থানে ছিল। ওই নির্দিষ্ট সময়ে ঢাকার স্থান ছিল ২৩তম। সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাংকের নথির বরাত দিয়ে আরও বলা হয়, বৃষ্টির সময় বাতাসে ভাসমান ধূলিকণা ও কিছু দূষক নিচে নেমে যাওয়ায় সাময়িকভাবে বায়ুর মানের উন্নতি হলেও বৃষ্টি থামলে তা আবার বাড়তে পারে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস ইটভাটা, নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও সড়কের ধুলো। একিউআই স্কেলে স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বিপজ্জনক ধরা হয়। বাংলাদেশে মূলত অতিক্ষুদ্র বস্তুকণা পিএম২.৫ সহ পাঁচটি উপাদানের ওপর ভিত্তি করে এ মান নির্ধারণ করা হয়।

The post ছুটির দিনে ঢাকার বায়ুমানে ‘সাময়িক স্বস্তি’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.