ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ব্যালটে নিবন্ধনের নির্দেশ ইসির
ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোট দিতে নতুন করে নিবন্ধনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সর্বশেষ সংশোধন অনুযায়ী বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। দেশের অভ্যন্তরে নিজের নির্বাচনি এলাকার বাইরে সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, […] The post ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ব্যালটে নিবন্ধনের নির্দেশ ইসির firs

ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোট দিতে নতুন করে নিবন্ধনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সর্বশেষ সংশোধন অনুযায়ী বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। দেশের অভ্যন্তরে নিজের নির্বাচনি এলাকার বাইরে সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, আইনানুগ হেফাজতে থাকা ব্যক্তি এবং অন্য ভোটকেন্দ্রে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও এ সুযোগ পাবেন।
এতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ইমেইল, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ও Postal Vote BD App-এর মাধ্যমে বার্তা দেওয়া হবে। সম্মতি নিশ্চিত হওয়ার পর বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে।
যারা আগে নিবন্ধন করেননি, সেই প্রবাসী ভোটাররাও Postal Vote BD App-এর মাধ্যমে নতুন করে নিবন্ধন করে ভোট দিতে পারবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এসএমএসের মাধ্যমে সম্মতি নেওয়া হবে। এরপর হালনাগাদ ঠিকানায় ব্যালট পাঠানো হবে। যারা আগে নিবন্ধন করেননি, তারাও নতুন করে নিবন্ধনের সুযোগ পাবেন। নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তিরাও নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন একইভাবে।
কারাবন্দিদেরও সুযোগ পাবেন। জেলখানায় থাকা বিচারাধীন বন্দিরাও অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। জাতীয় সংসদ নির্বাচনের মতো একই প্রক্রিয়ায় জেল কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিবন্ধন সম্পন্ন হবে।
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ২৯ সেপ্টেম্বর, আপিল ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।
নতুন এই সিদ্ধান্তের ফলে, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক, ভোটার এলাকা বহির্ভূত সরকারি চাকরিজীবী, কারাবন্দী কিংবা আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নিজ ভোটাধিকার কেন্দ্রের বাইরে অন্য কেন্দ্রে নির্বাচনে দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
The post ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ব্যালটে নিবন্ধনের নির্দেশ ইসির first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





