আসবাবের ঘষায় দেয়ালে দাগ? জানুন সমাধানের সহজ উপায়

ঘরের নান্দনিকতা বহুগুণ বাড়িয়ে দেয় দেয়ালের পরিচ্ছন্ন রং। কিন্তু শখের সেই সতেজ দেয়ালটিতে যদি নতুন সোফা বা চেয়ারের ঘষায় কালো দাগ পড়ে যায়, তবে পুরো ঘরের সৌন্দর্যই মুহূর্তের মধ্যে ফিকে হয়ে আসে। দেয়াল থেকে বারবার এই জেদি দাগ তুলতে গিয়ে ঘষাঘষি করলে রঙের উজ্জ্বলতা কমে যায়, এমনটি রং উঠেও যেতে পারে। তবে সামান্য বুদ্ধি আর […] The post আসবাবের ঘষায় দেয়ালে দাগ? জানুন সমাধানের সহজ উপায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আসবাবের ঘষায় দেয়ালে দাগ? জানুন সমাধানের সহজ উপায়
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০০  

ঘরের নান্দনিকতা বহুগুণ বাড়িয়ে দেয় দেয়ালের পরিচ্ছন্ন রং। কিন্তু শখের সেই সতেজ দেয়ালটিতে যদি নতুন সোফা বা চেয়ারের ঘষায় কালো দাগ পড়ে যায়, তবে পুরো ঘরের সৌন্দর্যই মুহূর্তের মধ্যে ফিকে হয়ে আসে।

দেয়াল থেকে বারবার এই জেদি দাগ তুলতে গিয়ে ঘষাঘষি করলে রঙের উজ্জ্বলতা কমে যায়, এমনটি রং উঠেও যেতে পারে। তবে সামান্য বুদ্ধি আর আগাম সতর্কতা কাজে লাগালেই আসবাবের আঁচড় থেকে আপনার ঘরের দেয়ালকে রাখা সম্ভব একদম দাগহীন ও নিখুঁত।

অসুন জেনে নেই, আসবাবের ঘষায় দেয়ালে দাগ পড়া প্রতিরোধ করার সহজ উপায়…

দেয়াল থেকে ফার্নিচার কিছুটা দূরে রাখুন

আসবাব দেয়ালে একদম ঠেকিয়ে রাখাই দাগ পড়ার প্রধান কারণ। সোফায় বসা বা চেয়ার টানার সময় সামান্য ঝাঁকুনিতেই দেয়ালের সঙ্গে ঘর্ষণ হয়। তাই দেয়াল ও আসবাবের মাঝে অন্তত ২–৩ ইঞ্চি ফাঁকা জায়গা রাখুন।

ফার্নিচারের পেছনে নরম প্যাড লাগান

আলমারি, সোফা বা টেবিলের যে অংশগুলো দেয়ালের স্পর্শে আসে, সেখানে ফোম, রাবার বা ফেল্ট প্যাড লাগিয়ে দিন। এটি দেয়ালে সুরক্ষামূলক আস্তরণ হিসেবে কাজ করে, ফলে অসাবধানতাবশত আসবাব নড়লেও দেয়ালে আঁচড় পড়ে না।

চেয়ারের পায়ায় ক্যাপ বা ফেল্ট প্যাড ব্যবহার করুন

বিশেষ করে ডাইনিং টেবিলের চেয়ার নড়াচড়া করার সময় প্রায়ই পাশের দেয়ালে ধাক্কা লাগে। চেয়ার ও টেবিলের পায়ার নিচে ফেল্ট প্যাড বা রাবারের ক্যাপ লাগিয়ে নিলে দেয়াল ও মেঝে দুটিই স্ক্র্যাচ থেকে মুক্ত থাকবে।

দরজা ও ড্রয়ার খোলার জায়গা রাখুন

আলমারির পাল্লা বা ড্রয়ার পুরোপুরি খুলতে গিয়ে অনেক সময় পাশের দেয়ালে ঘষা লাগে। আসবাব বসানোর সময় দরজা-ড্রয়ার অনায়াসে খোলার মতো পর্যাপ্ত জায়গা আছে কি না তা আগে থেকেই মেপে নিন।

ভারী আসবাব ঘন ঘন না সরানো

সোফা, খাট বা ভারী আলমারি বারবার স্থান পরিবর্তন করলে দেয়ালে ধাক্কা লাগার ঝুঁকি বাড়ে। ঘর সাজানোর সময় সঠিক পরিকল্পনা করুন এবং ভারী জিনিস সরানোর ক্ষেত্রে একা না করে কারো সাহায্য নিয়ে ধীরে ধীরে সরান।

প্রটেকটিভ শিট বা ওয়াল গার্ড ব্যবহার করুন

যেসব জায়গায় আসবাব রাখতেই হবে এবং দেয়ালে ঘষা লাগার সম্ভাবনা বেশি, সেখানে স্বচ্ছ ওয়াল প্রটেকটিভ শিট ব্যবহার করতে পারেন। এটি দেখতে যেমন খারাপ লাগে না, তেমনি দেয়ালের রংকেও রাখে শতভাগ নিরাপদ।

নতুন রঙের দেয়ালে বাড়তি সতর্কতা

দেয়ালে নতুন রং করার পরপরই আসবাব ঠেস দিয়ে রাখবেন না। রং পুরোপুরি শুকিয়ে ও সেট হওয়ার জন্য অন্তত কয়েক দিন সময় দিন। কাঁচা রঙের ওপর সামান্য ঘষা লাগলেও রং উঠে যেতে পারে।

টিপস

দেয়ালে দাগ পড়ার পর তা তোলার পেছনে সময় ও শ্রম না দিয়ে, শুরুতেই সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ। ফার্নিচার সাজানোর সময় সামান্য একটু দূরত্ব বজায় রাখা এবং সুরক্ষামূলক প্যাড ব্যবহার করার এই ছোট অভ্যাসগুলো আপনার দেয়ালের রংকে রাখবে একদম নতুনের মতো।

The post আসবাবের ঘষায় দেয়ালে দাগ? জানুন সমাধানের সহজ উপায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.