সারা দেশে ভূমিকম্প অনুভূত

সারা দেশে ভূমিকম্প অনুভূত
২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৫৮  

সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

ইউরোপীয়-মধ্যপ্রাচ্যীয় ভূ-তাত্ত্বিক কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা এবং রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৪।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে। এছাড়া বুধবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।

ডিবিটেক/এসএ/ইকে