ইনস্টাগ্রামে পূর্বে দেখা রিলস পুনরায় দেখার সুযোগ আসছে

ইনস্টাগ্রামে পূর্বে দেখা রিলস পুনরায় দেখার সুযোগ আসছে
২৬ অক্টোবর, ২০২৫ ২০:২৪  
২৬ অক্টোবর, ২০২৫ ১২:০৪  

জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম নতুন এক ফিচার চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাদের পূর্বে দেখা রিলস ভিডিওগুলো আবার দেখতে পারবেন। নতুন এই সুবিধার নাম দেওয়া হয়েছে ‘ওয়াচ হিস্ট্রি’, যা আগে থেকেই প্রতিদ্বন্দ্বী টিকটক–এ চালু ছিল। খবর টেকক্রাঞ্চ।

নতুন ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা সহজেই সেই রিলটি খুঁজে পেতে পারবেন, যেটি দেখা অবস্থায় ফোন কল আসা বা অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কারণে হারিয়ে গিয়েছিল। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি জানিয়েছেন, প্রোফাইলে গিয়ে ‘সেটিংস’ > ‘ইওর অ্যাক্টিভিটি’ অপশনে গিয়ে ‘ওয়াচ হিস্ট্রি’ দেখা যাবে, যেখানে পূর্বে দেখা সব রিলসের তালিকা থাকবে।

ব্যবহারকারীরা চাইলে তারিখ অনুযায়ী—গত সপ্তাহ, মাস বা নির্দিষ্ট সময় অনুযায়ী—রিলসগুলো সাজাতে পারবেন। এমনকি কোনো রিল মুছে ফেলাও সম্ভব হবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা এ সুবিধাটি চেয়ে আসছিলেন। ফলে এখন থেকে হারিয়ে যাওয়া ভিডিও খুঁজে পাওয়া আরও সহজ হবে এবং টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় ইনস্টাগ্রাম রিলস অভিজ্ঞতা আরও উন্নত হবে।

ডিবিটেক/বিএমটি