রাইড শেয়ারিংয়ে আরো ১৬৩৫ গাড়ি, ফের অনুমতি পায়নি মোটর সাইকেল

৩ জুলাই, ২০২০ ১৮:২২  
রাইড শেয়ারিং সেবা দিতে আরো অনুমতি পেয়েছে আরো এক হাজার ৬৩৫টি মোটরযান। তবে অনুমতি পায়নি মোটর সাইকেল। গত ১লা জুলাই এ বিষয়ে একটি নির্দেশনায় নিবন্ধিত মোট ১৮৯০টি গাড়ির নম্বর প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী, উবার বাংলাদেশ লিমিটেডের সর্বোচ্চ সংখ্যক ১৬৫৭টি মোটরযানকে এই অনুমতি দেয়া হয়েছে। তালিকায় দেশী রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও লিঃ এর ৪টি, পিকমির ৩গটি সিএনএস লিঃ এর ৬০টি ওভাই সলিউশনের ৭টি, ইজিয়ার বাংলাদেশের ৯৫টি, আকিজ অনলাইন লিমিটেডের ৩টি এবং সেজেস্টা লিঃ এর ৩৪টি গাড়ি কথা উল্লেখ রয়েছে। অবশ্য এই তালিকার ৮০ নম্বরে রয়েছে খুলনা মেট্রো গ সিরিয়ালের নিবন্ধিত একটি গাড়ির নম্বর। নির্দেশনা অনুযায়ী, এসব গাড়ি ঢাকা মোট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলায় চলাচল করতে পারবে।