মানবিক রাষ্ট্র হতে বঙ্গবন্ধু-কে অনুসরণ করছে বিশ্ব : পলক

৮ আগষ্ট, ২০২৩ ১৭:০০  

পাঁচ দশক আগে বঙ্গবন্ধু যে ৫টি মৌলিক অধিকারের কথা বলেছেন, মানিবক রাষ্ট্র হিসেবে বিশ্ব আজ তা অনুসরণ করছে। এই অধিকারগুলো নাগরিকদের জন্য নিশ্চিত করলেই একটি রাষ্ট্রকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মত দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বলেছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা’র চাহিদা যদি পূরণ করা সম্ভব হলে একটা রাষ্ট্রকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। আজকে সারা বিশ্ব ৫০ বছর পরে এসে সেই ৫টি মৌলিক চাহিদাকেই নিশ্চিত করার জন্য পুরো বিশ্বকে নির্দেশনা দিচ্ছে।   

আইসিটি অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার আইসিটি টাওয়ারের বিসিসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসমনটাই বলেছেন পলক।

বঙ্গবন্ধুর বৈশ্বিক জনপ্রিয়তার কারণেই তাকে হত্যা করা হয়েছে জানিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, স্মার্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে ২০৪১ সালের মাধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে ৭৫ এর ঘাতক ও ৭১ এর পরাজিত অপশক্তিদের জবাব দিতে চাই।  

প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান গড়ে তুলতে ইনোভেশন একাডেমি অ্যান্ড অন্টারপ্রেনিউরশিপ প্রকল্পের অধীনে তৃতীয় পর্যায়ে নতুন করে ২০২৫ সালের মধ্যে আরো ৫ হাজার নারী উদ্যোক্তাতে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।   

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফর উল্লাহ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, উইম্যান অ্যান্ড ই-কমার্স প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশা।

স্বাগত বক্তব্যে রাজনীতি ও আন্দোলনের কৌশল অবলম্বন করে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে ৯ মাসের রক্তস্নাত যুদ্ধের মাধ্য দিয়ে বিশ্ব মানচিত্রের স্বাধীন জাতিরাষ্ট্রের অভ্যুদ্বয় ঘটে। কিন্তু সুদূরপ্রসারী দেশী-বিদেশী ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়।  

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসমাপ্ত আত্মজীবনী পাঠ করলেই এটা প্রতিয়মান হয়। বঙ্গবন্ধু লন্ডনের রাস্তায় হেঁটে হেঁটে বলেছিলেন এমন রাস্তা আমাদের দেশে হবে। আমাদের রাজশাহীর রাস্তা এখন তেমনই। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, আইডিয়া প্রকল্প পরিচালক মিজানুর রহমান, উই পদেষ্টা সৌম্য বসু, ই-ক্যাব অর্থ সম্পাদক আসিফ আহনাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২২ স্মার্ট নারী উদ্যোক্তার হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী।