মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরে অফিস করবেন পলক

৪ ডিসেম্বর, ২০২৩ ১৬:৫১  

নতুন দায়িত্ব পেয়ে মঙ্গলবার সচিবালয়ে অফিস শুরু করবেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিন তিনি সকাল নয়টায় অফিস শুরুতেই মন্ত্রীণালয়ের বিভিন্ন বিভাগের ঊধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। ডাক ও টেলিযোগাযেগা সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা হবে।

সেসময় উপস্থিত গণমাধ্যম কর্মীরা এই বৈঠকের দৃশ্য ধারণ করতে পারবেন। প্রতিমন্ত্রী ইচ্ছে প্রকাশ করলে গণমাধ্যম কর্মীরা বিভিন্ন বিষয়ে তার সঙ্গেও কথা বলতে পারেন। জানাগেছে, ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ধানমন্ডিতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) একটি অনুষ্ঠানে যোগ দেবেন পলক।

পরদিন বৃহস্পতিবার বিটিআরসি এবং বিটিসিএল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন নতুন ডাক ও টেলিযোগ প্রতিমন্ত্রী।

সূতমতে, গত ২৯ নভেম্বর নতুন করে দায়িত্ব প্রাপ্তির পরের কর্মদিবসে অনলাইনে এই মন্ত্রণালয়ের কাজ দেখভাল শুরু করেন জুনাইদ আহমেদ পলক। আর গত ২৮ নভেম্বর দ্বিতীয় মেয়াদের মন্ত্রীর দায়িত্ব পালনের শেষ অফিস করেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। টেকনোক্র্যাট মন্ত্রী হওয়ায় নির্বাচনের সাংবিধানিক নিয়মে তিনি পদত্যাগ করেন।