টুইটে আমেরিকার পরিবারগুলোকে পরিত্রাণের অঙ্গীকার বাইডেনের
‘সামনে অনেক সঙ্কট, নষ্ট করার মতো কোনো সময় নেই।’ অভিষেকের পরপরই মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই টুইট করেছেন যুক্তরাজ্যের ৪৬তম প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের এটাই প্রথম টুইট।
নানা ব্যস্ততার মধ্যে স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৩৬ মিনিটে প্রথম টুইট করেন প্রেসিডেন্ট বাইডেন। টুইটারে @ পটাস অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, ‘মোকাবিলা করার জন্য আমাদের সামনে অনেক সঙ্কট, নষ্ট করার মতো কোনো সময় নেই। আমেরিকার পরিবারগুলোকে অতিসত্ত্বর পরিত্রাণ দিতে এবং সাহসী পদক্ষেপ নিতে আজ আমি ওভাল অফিসে।’
একইভাবে ফার্স্টলেডির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিও টুইট করেছে বাইডেনের স্ত্রী জিল বাইডেন।
সেখানে তিনি বলেন, ‘ধন্যবাদ, আপনারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, এটা আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। আমরা একটা উন্নত বিশ্ব গড়ব। একসঙ্গেই সেটি আমরা করতে যাচ্ছি।’
https://twitter.com/POTUS
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম টুইট করেছেন কমলা হ্যারিস। টুইট বার্তায় লিখেছেন, ‘দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত।’

এদিকে ২০ জানুয়ারি বাইডেন ও কমলা হ্যারিসের অভিষেক দিবসে তাঁদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিশ্বনেতাদের অনেকে। যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোন। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ অন্যান বিশ্বনেতারা।