ইমেইল প্রতিষ্ঠান হ্যাক : ডার্ক ওয়েবে ছয় লাখ গ্রাহকের তথ্য
ইতালিয়ান ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান ইমেইট ডটইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। আর এর প্রায় ছয় লাখের অধিক গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করা হচ্ছে। খবর জেডিনেট।
গত সোমবার হ্যাকিংয়ের বিষয়টি সামনে আসে, যখন একজন হ্যাকার টুইটারে ঐ কোম্পানির ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঘোষণা দিয়ে একটি ওয়েবসাইটে প্রমোট করে।
এনএন (নো নেম) হ্যাকিং গ্রুপের নামের এই হ্যাকাররা মূলত প্রায় দুই বছর আগে এই হ্যাকিং শুরু করে। তারপর থেকে সার্ভারে থাকা সকল তথ্য সংগ্রহ করতে থাকে। প্রথমদিকে কোনো অর্থ দাবি না করলেও গত ১ ফেব্রুয়ারি ইমেইল ডটইট এর কাছে সামান্য অর্থ দাবি করে।
তবে কোম্পানিটি অর্থ দিতে অপারগতা স্বীকার করে এবং পুলিশের কাছে অভিযোগ করে। ঐ অর্থ আদায় করতে না পেরে হ্যাকাররা এখন কোম্পানির সকল তথ্য ৩৫০০ ডলার থেকে ২২ হাজার ডলারে বিক্রির জন্য নিলাম দাম হাকছে।
ডিবিটেক/বিএমটি