অনলাইন কনসার্ট করলেন সনু নিগম, দেখলেন ১৬ লক্ষ মানুষ

২৬ মার্চ, ২০২০ ১৩:৫৮  
করোনাভাইরাসের কারণে পুরো ভারত লকডাউন। ঘরে বসে মানুষ ইন্টারনেটে বিনোদন খুঁজছেন। অনেকেই বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসে সিনেমা ও সিরিজ দেখে দিন কাটাচ্ছেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি অনলাইন কনসার্ট করেছেন জনপ্রিয় গায়ক সনু নিগম। ১৬ লক্ষ মানুষ অনলাইনে এই কনসার্ট দেখেছেন।