রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে হুতিরা। সোমবার (২৬ অক্টোবর) আল জাজিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, হুতিদের বাহিনী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র […] The post রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের first appeared o

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে হুতিরা।
সোমবার (২৬ অক্টোবর) আল জাজিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, হুতিদের বাহিনী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এ ছাড়া সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলের অপরিশোধিত জ্বালানি তেলের পাম্পিং স্টেশনগুলোয় বেশ কয়েকটি ড্রোন হামলার কথাও জানান হুতিদের মুখপাত্র।
রিয়াদের দিকে ধেয়ে আসা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংসের দাবি করেছে সৌদি আরব। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে হুতিদের মুখপাত্র বিবৃতি দিয়ে রিয়াদের বিমানবন্দরে হামলার দাবি জানালেন।
এদিকে, ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, ইয়েমেনের রাজধানী সানায় দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে রিয়াদের বিমানবন্দরে হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি।
এর আগে, রোববার (২৫ অক্টোবর) হুতিরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটি ও জিজানের একটি নৌঘাঁটিতে হামলার দাবি করেছিল।
হুতিদের অভিযোগ, ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে হোদেইদাহ, লাহজ, আমরান, সাহদা, আল-জওফ, তাইজ এবং ইব প্রদেশের বিভিন্ন এলাকা রয়েছে।
The post রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





