পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস
ঢাকা: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই-আগস্টের গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের শাসনামলের নানা বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথা সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য […] The post পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস first appeared on Sarabangla | Bre

ঢাকা: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই-আগস্টের গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের শাসনামলের নানা বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথা সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য উপস্থাপন করেন।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতেই অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের নির্দিষ্ট বয়স ও শ্রেণি অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানের মূল কারণ, ঘটনাপ্রবাহ, গণহত্যা, শহিদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ, আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকা এবং এই ঐতিহাসিক অভ্যুত্থানের তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরা হবে।’
তিনি বলেন, “নবম ও দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ পাঠ্যপুস্তকে বিগত আওয়ামী লীগ সরকারের পুরো শাসনামলের নেতিবাচক ঘটনাপ্রবাহকেও অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, ‘বিগত সরকারের সময় ঘটে যাওয়া গুমের ঘটনা, নির্বিচার গণহত্যা, ব্যাপক অর্থ পাচার, জাতীয় নির্বাচনব্যবস্থা ধ্বংসকরণ, পিলখানা ট্র্যাজেডির ঘটনা, সাংবাদিক হত্যা এবং গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের মতো বিষয়গুলো আগামীতে পাঠ্যসূচির আওতায় আনা হবে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই দেশের শিক্ষার্থীরা তাদের সংশ্লিষ্ট পাঠ্যবইয়ে এসব ঐতিহাসিক ঘটনা সঠিকভাবে পড়ার সুযোগ পাবে।’
The post পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





