চট্টগ্রামের প্রতিটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্য এরইমধ্যে প্রায় ৯৪ শতাংশ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে নগরীর টাইগারপাস সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলনকক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ে আয়োজিত সমন্বয় সভায় আগামী ১০ দিনের মধ্যে বাকী শিশুদের টিকার আওতায় আনার জন্য কঠোর নির্দেশনা দেন […] The post চট্টগ্রামের প্রতিটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত first appeared on সারাবাংল
চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্য এরইমধ্যে প্রায় ৯৪ শতাংশ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে নগরীর টাইগারপাস সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলনকক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ে আয়োজিত সমন্বয় সভায় আগামী ১০ দিনের মধ্যে বাকী শিশুদের টিকার আওতায় আনার জন্য কঠোর নির্দেশনা দেন মেয়র।
সভায় সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘৩ লাখ ২৮৫ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ৫২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৩ দশমিক ৮ শতাংশ।’
তিনি বলেন, ‘ক্যাম্পেইনের বাকি দিনগুলোর মধ্যে টিকার টার্গেট পূর্ণ হবে বলে আশা করছি। পাশাপাশি একটি শিশুও যেন টিকা থেকে বঞ্চিত না হয়। টার্গেট পূরণ হলেও টিকার বাইরে কোনো শিশু থাকলে তাকে টিকা দিতে হবে। এ ছাড়া চাকরিজীবী অভিভাবকদের সুবিধার্থে সন্ধ্যাকালীন টিকাদান কার্যক্রমও চালু রাখতে হবে। বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে বাড়ি বাড়ি গিয়ে তালিকা প্রস্তুত ও মাইকিং করতে হবে।’
সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানাসহ অনেকেই বক্তব্য দেন।
The post চট্টগ্রামের প্রতিটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



