০% ইএমআই, হায়ার পারচেজ ও বিশেষ উপহারের সুবিধা
প্রি-অর্ডারে মিলছে ভিভো ভি৮০ লাইট
৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ৭০৫০ এমএএইচ ব্যাটারি ও ৫জি সংযোগসহ ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ লাইট ৫জি-এর অফিসিয়াল প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রি-অর্ডার কার্যক্রম চলবে।
প্রি-অর্ডারে গ্রাহকেরা ০% সুদে ইএমআই, হায়ার পারচেজ ও এসএসএল পেমেন্ট সুবিধা পাবেন। এর সঙ্গে নির্দিষ্ট শর্তে থাকছে বিশেষ উপহার ও ডাটা সুবিধা।
প্রি-অর্ডারের সময় নির্দিষ্ট সংখ্যক নগদ মূল্য পরিশোধকারী ক্রেতা পাবেন অ্যাপেক্স ও ভিভোর গিফট বক্স। পরবর্তী ক্রেতাদের জন্য থাকছে স্মার্ট গ্লাস। হায়ার পারচেজ সুবিধায় মাসিক ৭,০০০ টাকা কিস্তিতে ফোনটি কেনার সুযোগ রয়েছে। এ সুবিধা গ্রহণকারী সব গ্রাহক পাবেন ডব্লিউ২ এসই স্মার্টওয়াচ।
ভিভো ভি৮০ লাইট ৫জি-এর সঙ্গে ‘সিউর শট গিফট’ হিসেবে দেওয়া হচ্ছে সাত দিনের ৫ জিবি জিপি ডাটা বান্ডেল, ১০০ জিবি গুগল স্টোরেজ এবং ভিভো সিলভার মেম্বারশিপ।
ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং আল্ট্রা-স্লিম ইউনিবডি ডিজাইন। স্কাইলাইন ক্যামেরা ডিজাইনের এই ফোনটি সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু—দুই রঙে পাওয়া যাচ্ছে।
পারফরম্যান্সের জন্য ভি৮০ লাইট ৫জি-তে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর। এতে রয়েছে ৮ জিবি র্যাম, যা এক্সটেন্ডেড র্যামের মাধ্যমে আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৭০৫০ এমএএইচের ব্লুভোল্ট ব্যাটারি। পানি ও ধুলাবালি প্রতিরোধে ফোনটিতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং।
বাংলাদেশের বাজারে ভিভো ভি৮০ লাইট ৫জি-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা।
প্রি-অর্ডারের বিভিন্ন অর্থায়ন সুবিধা, উপহার ও ডাটা অফারের কারণে ফোনটির প্রাথমিক ক্রয়মূল্যের পাশাপাশি গ্রাহকদের জন্য মোট মালিকানা ব্যয়ও বিবেচনার সুযোগ তৈরি হয়েছে।
//ডিবিটেক/ জেডএইচআইপি/ এমআইএস//





