বিটিসিএল নিয়ে কলসেন্টারে অভিযোগ জানাতে বললেন প্রতিমন্ত্রী
সোমবার (২৯ জানুয়ারি ২০২৪) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তা কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে যোগ দান, পরিবেশ, বন ও জলবায়ী মন্ত্রণালয় এবং এবং দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত (প্রথমবারের মতো) সংসদ সদস্যদের নিয়ে দিনব্যাপী সংসদ লাইব্রেরী, আইটি সেবা, সংসদ টেলিভিশন ও গণসংযোগ বিষয়ক কর্মশালায় ব্যস্ত সময় পার করেনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরমধ্যে ফেসবুকেও অভিযোগের সুরহার করে জনসেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন তিনি।
সকালে তাকে ট্যাগ করে একটি অনলাইন পোর্টালের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি ইন্টারনেট সেবা নিয়ে সরকারের দুইটি সংস্থার মধ্যে সমন্বয়তার প্রশ্ন তোলেন ফেসবুক পোস্টে। দুপুর আড়াইটায় পোস্টে তিনি লেখেন,
অফিসে বিটিসিএল এবং প্রাইভেট (আনুর) দুইটা ইন্টারনেট কানেকশন চলে। আজ সকাল ১১ টায় সিটি কর্পোরেশন বাংলামোটর এলাকার সব ইন্টারনেটের তার কেটে দিয়েছে। অফিস থেকে কয়েকদফা নিকটস্থ বিটিসিএল অফিসে যোগাযোগ করা হয়েছে। প্রথমবার বললেন, তার কাটা সম্পর্কে উনারা কিছুই জানেন না। ঘন্টাখানেক পর আবার যোগাযোগ করলে বললেন, লোক পাঠাচ্ছে। ২ ঘন্টা পর আবার যোগাযোগ করা হলে, জানানো হলো- আজ লাইন ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। সকাল থেকে মডেম কানেক্ট করে অফিস চালানোর চেষ্টা করছি কিন্তু নেট ভীষণ স্লো। এত সমন্বয়হীনতা কেন ? সিটি কর্পোরেশন এবং বিটিসিএল দুইটাই তো সরকারী প্রতিষ্ঠান। Zunaid Ahmed Palak আজ অফিস চালাবো কিভাবে ভাইয়া ?
ট্যাগের প্রতি উত্তরে প্রতিমন্ত্রী লিখেন, টেকিং অ্যাকশন। এরপর প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান অভিযোগকারী। লিখেন থ্যাংক ইউ Zunaid Ahmed Palak ভাইয়া। বিটিসিএল থেকে একটা বড় টিম এসেছে। উনারা আন্তরিকভাবে কাজ করছেন। বিটিসিএল এর এমডি আনোয়ার ভাইয়ের সাথেও কথা হয়েছে। উনারা আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই ইন্টারনেট কানেকশন ঠিক হয়ে যাবে।
সেখানে এভাবেই বিটিসিএল এর কল সেন্টার এর ১৬৪০২ নম্বরে অভিযোগ করার আহ্বান জানান ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনিইদ আহমেদ পলক। এরপর বিটিসিএল এর কোন গ্রাহক যাতে কোন প্রকার হয়রানি কিংবা সরকারি এই পরিষেবা পেতে বিগম্বনার শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
এ নিয়ে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,, উন্নয়ন কাজ চলাকালীন সময়ে কিংবা অন্য যে কোন কারণে বিটিসিএল এর টেলিফোন অথবা ইন্টারনেট সেবা বিঘ্নিত হলে সম্মানিত গ্রাহকগণকে তাৎক্ষণিক যোগাযোগ করার জন অনুরোধ করা যাচ্ছে।







