আইসিটি রিফর্ম রোডম্যাপের খসড়া প্রকাশ

আইসিটি রিফর্ম রোডম্যাপের খসড়া প্রকাশ
১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:৪৭  
১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৪৮  

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন ‘ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্রাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপের’ খসড়া প্রকাশ করেছে। খসড়াটি সম্পাদনা করেছেন আইসিটি ও টেলিকম বিভাগের নীতি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব।

 খসড়ায় জাইকা প্রদত্ত আইসিটি রোডম্যাপ বাস্তবায়ন কৌশল ও ইউনেস্কোর কৃত্রিম বুদ্ধিমত্তা রেডিনেস অ্যাসেসমেন্ট মেথডোলজি (এআই আরএএম) সামারিকে আমলে নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল অর্থনীতিরি জন্য গঠিত টাস্কফোর্স প্রদত্ত দশটি প্রস্তাবনাও এখানে গৃহীত হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার খসড়ার কথা তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, উপদেষ্টা নাহিদ ইসলাম দেশ ও বিদেশে বসবাসরত বাংলাদেশি বিশেষজ্ঞদের কাছে এই খসড়ার উপর মতামত আহ্বান করেছেন। খসড়াটির ওপর বিশেষজ্ঞ নিয়ে এটিকে আরও সমৃদ্ধ করা হবে।

অপরদিকে নীতি উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, আইসিটি রোডম্যাপের খসড়াটিতে জাইকা প্রদত্ত বাস্তবায়ন কৌশল, ইউরোপীয় ইজিএ টিমের ই গভর্নেন্স ইন্সেপশন রিপোর্ট ডিরেকশন এবং ইউনেস্কোর কৃত্রিম বুদ্ধিমত্তা রেডিনেস এসেসমেন্ট মেথডোলজি (এআই আরএএম) সামারিকে আমলে নেয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল ইকোনমির জন্য গঠিত টাক্সফোর্স প্রদত্ত দশটি প্রস্তাবনাও এখানে একোমোডেট করা হবে। উপদেষ্টা নাহিদ ইসলাম দেশ ও বিদেশে বসবাসরত বাংলাদেশী বিশেষজ্ঞদের কাছে এই খসড়ার  উপর মতামত আহ্বান করেছেন। ড্রাফট ভার্সনটির উপর এক্সপার্ট ওপেনিয়ন নিয়ে এটাকে আরও ম্যাচিউর করা হবে।

১৭১ পৃষ্ঠার এই খসড়াটিতে ২০২৫ থেকে ২০৩০ সাল মেয়াদে ১০টি পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। এরমধ্যে আন্তঃক্রিয়াশীল ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠা, সাইবার সুরক্ষা ও ডাটার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, আইসিটি বিভাগের সেবা পদ্ধতি পূণর্গঠন, নাগরিক ও ব্যবসায় পর্যায়ে ডিজিটাল সেবার বিস্তার, ডিজিটাল অর্থনীতি চাঙ্গা করতে উদ্ভাবনী ইকো সিস্টেম গড়ে তোলার কথা রয়েছে। একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে ৭০-৮০ লাখ আইটি দক্ষ পেশাদা কর্মী গড়ে তোলা, প্রশিক্ষণের মাধ্যমে ৫০ হাজার সাইবার সুরক্ষা এক্সপার্ট তৈরি, পোশাক শিল্পে এআই ও ৪র্থ শিল্পবিপ্লবের ধাক্কা সামাল দিতে দক্ষতা উন্নয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।