যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত

যশোর: জেলার মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মা ও চার বছরের ছেলের নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর ফারুক। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে পালিয়ে গেছেন চালক। রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী […] The post যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত
২৬ অক্টোবর, ২০২৬ ০০:০০  

যশোর: জেলার মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মা ও চার বছরের ছেলের নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর ফারুক। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে পালিয়ে গেছেন চালক।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তাদের চার বছরের ছেলে আবদুর রহমান। আহত ওমর ফারুক যশোরের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, রোববার রাতে ওমর ফারুক স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে দোঁদাড়িয়া মোড়ে পেছন থেকে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত হন ওমর ফারুক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে পালিয়ে যান চালক।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পিকআপের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।

The post যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.