রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ ২ জন গ্রেফতার
রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে […] The post রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ ২ জন গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একাধিক মামলার আসামি মঞ্জু তার দলবল নিয়ে চরঝিকড়ী বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও শর্টগানের দুইটি কার্তুজ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মনজুর মিয়ার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে এবং শরীফ মোল্লার বিরুদ্ধে দস্যুতা ও পুলিশের ওপর হামলাসহ ৪টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।
The post রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ ২ জন গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





