২০০ মিটারেও ইমরানুর ও শিরিনের স্বর্ণ জয়
১০০ মিটারের পর ২০০ মিটারেও সোনা জিতলেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে স্প্রিন্টের দুই ইভেন্টেই শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন দেশের দ্রুততম মানব ও মানবী। এর মধ্যে নারীদের ২০০ মিটারে নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন শিরিন। আজ জাতীয় স্টেডিয়ামে পুরুষদের ২০০ মিটার শেষ করতে ইমরানুর সময় নিয়েছেন ২১.১৮ সেকেন্ড। দ্বিতীয় হওয়া শান্ত […] The post ২০০ মিটারেও ইমরানুর ও শিরিনের স্বর্ণ জয় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

১০০ মিটারের পর ২০০ মিটারেও সোনা জিতলেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে স্প্রিন্টের দুই ইভেন্টেই শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন দেশের দ্রুততম মানব ও মানবী। এর মধ্যে নারীদের ২০০ মিটারে নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন শিরিন।
আজ জাতীয় স্টেডিয়ামে পুরুষদের ২০০ মিটার শেষ করতে ইমরানুর সময় নিয়েছেন ২১.১৮ সেকেন্ড। দ্বিতীয় হওয়া শান্ত কর্মকারের সময় ২১.৬৩ সেকেন্ড, আর ২১.৭৭ সেকেন্ডে তৃতীয় হয়েছেন রাকিবুল হাসান।
নারীদের ২০০ মিটারে শিরিনের দাপট আরও বেশি। ২৪.৩৫ সেকেন্ডে দৌড় শেষ করে নিজের গড়া জাতীয় রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২৪ সালের জাতীয় অ্যাথলেটিকসে ২৪.৬৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন শিরিন। এবার সেই সময় আরও কমিয়ে সোনা জিতলেন তিনি। ২৫.১১ সেকেন্ডে দ্বিতীয় শরিফা খাতুন, ২৫.৩৩ সেকেন্ডে তৃতীয় হয়েছেন বর্ষা খাতুন।
দুই ইভেন্টে সোনা জিতে উচ্ছ্বসিত ইমরানুর নিজের পারফরম্যান্সে সন্তুষ্টি জানিয়ে বলেন, ‘আসলে এই ইভেন্টে আমি অংশ নিয়েছিলাম মূলত ট্রেনিংয়ের অংশ হিসেবে, জিনিসটা কেমন হয় তা দেখতে। ক্যাজুয়াল ও মজার ছলেই আমি এটি চেষ্টা করেছি। ফলাফল যেমন হয়েছে, তাতে আমি আলহামদুলিল্লাহ বেশ সন্তুষ্ট। সামনে আরও ভালো ট্রেনিং নিয়ে আরও ভালো করার ইচ্ছা আছে, ইনশা আল্লাহ।’
২০০ মিটারে জাতীয় রেকর্ডের খুব কাছে গিয়েও তা ভাঙতে পারেননি ইমরানুর। তবে রেকর্ডের চেয়ে নিজের সেরাটা দেওয়াই ছিল তাঁর লক্ষ্য। তিনি বলেন, ‘আসলে আমি রেকর্ড করার জন্য দৌড়াইনি, শুধু নিজের সেরাটা দিয়ে রেস শেষ করতে চেয়েছি। রেকর্ডটির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, ভবিষ্যতে এটি ভেঙে ফেলা অবশ্যই সম্ভব।’
এর আগে গত শুক্রবার ১০০ মিটারে সোনা জিতেছিলেন ইমরানুর ও শিরিন।
The post ২০০ মিটারেও ইমরানুর ও শিরিনের স্বর্ণ জয় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





