শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক
ঢাকা: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার চোরাচালানের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। এ সময় যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৪৯টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়, যার মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর জনসংযোগ কর্মকর্তা […] The post শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার চোরাচালানের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। এ সময় যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৪৯টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়, যার মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর জনসংযোগ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা। সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ১৩৬’ (BG136) ফ্লাইটে জেদ্দা থেকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন যাত্রী মো. শরিফ (পাসপোর্ট নং A01009640)। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তিনি কোনো ধরনের স্বর্ণালংকারের তথ্য জানাননি।
পরবর্তীতে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর সঙ্গে থাকা ব্যাগেজ তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে তাঁর হ্যান্ডব্যাগ তল্লাশি চালালে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
জব্দ করা ১ কেজি ৪৮০ গ্রাম ওজনের এই স্বর্ণের শুল্ক-করাদিসহ আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
The post শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





