পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা
ঢাকা: গত ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সরকারের অনুকূলে ঘোষিত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে ঘোষিত লভ্যাংশের চেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে এই […] The post পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা first appeared on Sarabangla | Breaking News |

ঢাকা: গত ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সরকারের অনুকূলে ঘোষিত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে ঘোষিত লভ্যাংশের চেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে এই চেক তুলে দেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এসময় উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এবিএম জাহিদ হোসেন ও মো. আলাউদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ।
The post পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





