সোমবার থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন সোমবার (২৬ অক্টোবর) থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর […] The post সোমবার থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস first appeared on Sarabangla

সোমবার থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস
২৫ অক্টোবর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন সোমবার (২৬ অক্টোবর) থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে।

এ উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি উপস্থিত থাকবেন।

রেলওয়ে কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মহানগর এক্সপ্রেস ট্রেনের কক্সবাজার পর্যন্ত বর্ধিত রুটে যাত্রা উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যমের উপযুক্ত প্রতিনিধি পাঠানো এবং সংবাদ সংগ্রহ, প্রকাশ ও প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

The post সোমবার থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.