খুলনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
খুলনা: জেলায় মোস্তাকিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরীর তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। স্থানীয়রা জানান, তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিলেন মোস্তাকিন। এসময় দুর্বৃত্তরা তার পিঠে এবং কোমরে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে […] The post খুলনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনা: জেলায় মোস্তাকিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরীর তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিন আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।
স্থানীয়রা জানান, তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিলেন মোস্তাকিন। এসময় দুর্বৃত্তরা তার পিঠে এবং কোমরে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’
The post খুলনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





