‘ফ্যামিলি কার্ডের ডাটাবেজে অপরাধ দমন ও ডিজিটাল ইন্টিগ্রেশন সম্ভব’

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে […] The post ‘ফ্যামিলি কার্ডের ডাটাবেজে অপরাধ দমন ও ডিজিটাল ইন্টিগ্রেশন সম্ভব’ first appeare

‘ফ্যামিলি কার্ডের ডাটাবেজে অপরাধ দমন ও ডিজিটাল ইন্টিগ্রেশন সম্ভব’
১০ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের জন্য দুই দিনব্যাপী (৯ ও ১০ সেপ্টেম্বর) এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে ফ্যামিলি কার্ড সরকারের গৃহীত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অগ্রাধিকারপ্রাপ্ত একটি কর্মসূচি।’

তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে, ফ্যামিলি কার্ডের জন্য সঠিক তথ্য সংগ্রহের কাজে রাজনৈতিক দল বা মতাদর্শের কোনো প্রকার প্রভাব বা সম্পর্ক থাকবে না। প্রশিক্ষণ গ্রহণ শেষে প্রশিক্ষিত কর্মকর্তাদের পূর্ণ সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে মাঠ পর্যায় থেকে নির্ভুল তথ্য সংগ্রহ করে একটি আধুনিক ডেটাবেজ গড়ে তোলার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘কোনো ব্যক্তি নয় বরং পরিবারই হলো সার্বিক উন্নয়নের মূল একক। প্রধানমন্ত্রীর এই বিশেষ অগ্রাধিকারভিত্তিক ফ্যামিলি কার্ড প্রকল্পটি টানা চার বছরব্যাপী চলমান থাকবে, যেখানে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে প্রতি দুই মাস পর পর নিয়মিত পর্যালোচনা বা রিভিউ করা হবে।’

তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণকালে অর্জিত জ্ঞান সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান, যেন মাঠ পর্যায়ে উদ্ভূত যে কোনো প্রশ্নের যথাযথ সমাধান ও বস্তুনিষ্ঠ উত্তর প্রদান করা সম্ভব হয়।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর মাত্র ১০ দিনের মাথায় দেশের অবহেলিত সাধারণ মানুষের কল্যাণে নানামুখী কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন শুরু করে দিয়েছে।’

তিনি জানান, ফ্যামিলি কার্ডের প্রাথমিক পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী অক্টোবর মাস থেকে দেশব্যাপী প্রায় ৪১ লাখ পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই বিপুলসংখ্যক উপকারভোগীর প্রকৃত তথ্য যাচাই ও সংগ্রহের জন্যই এই বিস্তৃত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যা নিখুঁত ডেটাবেজ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী গুরুত্বারোপ করে বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচির মূল বিষয় হলো আন্তরিকতা। এখান থেকে যদি ১০০ জন আন্তরিক প্রশিক্ষক তৈরি করা সম্ভব হয়, তবে তারা মাঠ পর্যায়ে আরও ১০০ জন করে দক্ষ কর্মী তৈরি করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘এই তথ্য সংগ্রহ কার্যক্রম শুধুমাত্র ফ্যামিলি কার্ড প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সরকার একটি সার্বিক সমন্বিত বা ইন্টিগ্রেটেড কাঠামোর কথা চিন্তা করছে যেখানে একটি মাত্র স্মার্ট কার্ডের মাধ্যমে সকল নাগরিকের তথ্য সংরক্ষিত থাকবে। এর ফলে ভুয়া সুবিধাভোগী প্রতিরোধ, বিভিন্ন ধরনের জালিয়াতি ঠেকানো এবং অপরাধ প্রবণতা ব্যাপকভাবে হ্রাস করা যাবে।’

উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে একজনের নামে নিবন্ধিত সিমকার্ড দিয়ে অন্যজন অপরাধ সংগঠিত করে বা ফোনে ধমক প্রদান করে, যা সঠিক ডেটাবেজ তৈরির মাধ্যমে স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে।’

তথ্যের আধুনিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘অতীতে বলা হতো সময়ই সম্পদ, কিন্তু বর্তমান যুগে মূল সম্পদ হলো তথ্য বা ডেটা। দেশের সকল মানুষকে যদি একটি সুনির্দিষ্ট ডেটাবেজের আওতায় আনা যায়, তবে রাষ্ট্রীয় সেবা প্রদান বহুগুণে সহজ হবে এবং এর মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যকারিতা ও মর্যাদা এক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

The post ‘ফ্যামিলি কার্ডের ডাটাবেজে অপরাধ দমন ও ডিজিটাল ইন্টিগ্রেশন সম্ভব’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.