লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
ঢাকা: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘমল্লারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগডিয়ার […] The post লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainm

ঢাকা: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘমল্লারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকাল থেকেই তার অবস্থার অবনতি হচ্ছে। এ কারণেই চিকিৎসকরা প্রথমেই তাকে আইসিইউতে দেন। এখনো চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।’
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার পরিচিত লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার পাকস্থলী ওয়াশ করা হয়। হাসপাতাল সূত্র জানায়, বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলি ধৌত করা হয়েছিল।
প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার আইসিইউয়ে নেওয়া হয়। সেখানেই আজ লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
The post লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





