শিক্ষায় প্রযুক্তি নিয়ে গুগলের সঙ্গে মিলনের বৈঠক
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাজ্যের লন্ডন-এর কুইন এলিজাবেথ-২ সেন্টারে টেক জায়ান্ট মেটার’র অধীন সোশ্যাল প্লাটফর্ম গুগল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। বৈঠকে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তার বিষয়টি গুরুত্ব পায়।
এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম-২০২৬ এর সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন গুগল ফর এডুকেশনের প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন এবং সলিউশনস ইঞ্জিনিয়ারিং প্রধান অলি ট্রাসেল।
বৈঠকে বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে গুগলের কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশের শিক্ষাখাতে প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়নে গুগল কীভাবে সহযোগিতা করতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
২০ মে, বুধবার তথ্যমন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক জানান- ১৯ মে, মঙ্গলবার এই বৈঠক হয়েছে। এর আগে যুক্তরাজ্যের লন্ডনস্থ কুইন এলিজাবেথ-২ সেন্টারে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রিন্স এডওয়ার্ড (Duke of Edinburgh) এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬ এর সাইড লাইনে বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় উপানুষ্ঠানিক শিক্ষা ও সফট স্কিলস বিষয়ে আলোচনা হয়।
গোলটেবিল বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশনের পরিচালক মাইকেল কনোলিসহ পাকিস্তানের পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও সিন্ধু প্রদেশের শিক্ষামন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
আলোচনার সময় পাকিস্তানের মন্ত্রীরা জানতে চান, বাংলাদেশ কীভাবে পাকিস্তানের মতো প্রায় একই সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় থেকেও সাক্ষরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত “এচ ওয়ান, টিচ ওয়ান” নীতিই বাংলাদেশের সাক্ষরতা উন্নয়নের ভিত্তি গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন নবনির্বাচিত সরকারের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ভিশনের কথাও তুলে ধরেন। তিনি “ওয়ান টিচার, ওয়ান ট্যাব” উদ্যোগের বিষয়েও আলোকপাত করেন।
গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে শিক্ষক পেশাগত উন্নয়ন বিষয়ে অভিন্ন অগ্রাধিকার, বিদ্যমান চ্যালেঞ্জ ও পারস্পরিক আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে উন্মুক্ত ও গঠনমূলক আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও পর্যালোচনা করা হয়।
ডিবিটেক/এসআই/ইকে
সোহেল মৃধা ৫ অক্টোবর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ৪ অক্টোবর, ২০২৬
মোঃ হাসিবুর রশিদ ৩ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Total Vote: 42
হ্যা
Total Vote: 56
আশীর্বাদ

