বিজয়ের দিনে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

বিজয়ের দিনে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
১৫ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৯  
১৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৪  

মহান বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে নগরীর উড়াল পথের দ্রুতগামী বিদ্যুতচালিত যান মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে।

১৫ ডিসেম্বর, সোমবার মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে বিধায় প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।
ডিবিটেক/এডি/ইকে