হুয়াওয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে
চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফৌজদারি মামলার অধিকাংশ অভিযোগ খারিজের আবেদন নাকচ করেছেন নিউ ইয়র্কের এক বিচারক। মঙ্গলবার দেওয়া ৫২ পৃষ্ঠার রায়ে জেলা জজ অ্যান ডনেলি বলেন, হুয়াওয়ের বিরুদ্ধে ১৬ দফা অভিযোগ যথেষ্টভাবে প্রমাণিত হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে র্যাকেটিয়ারিং, ছয়টি মার্কিন কোম্পানির বাণিজ্যিক গোপন তথ্য চুরি এবং ব্যাংক জালিয়াতি।
ইরান সংক্রান্ত অভিযোগের মধ্যে হুয়াওয়ের স্কাইকোম নামক একটি হংকং-ভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানে ব্যবসা এবং ১০ কোটি ডলারের বেশি অর্থ লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে। হুয়াওয়ে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে ‘অন্যায়ভাবে টার্গেট করা’ প্রতিষ্ঠান বলে দাবি করেছে। মামলার শুনানি শুরু হবে ২০২৬ সালের ৪ মে।
২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের সময় এই মামলার সূচনা হয়। তবে ২০২২ সালে হুয়াওয়ের সাবেক অর্থপ্রধান মেং ওয়ানঝুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়।
ডিবিটেক/বিএমটি







