থাইল্যান্ডে ৮.৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে টিকটক

থাইল্যান্ডে ৮.৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে টিকটক
১ মার্চ, ২০২৫ ২১:২০  
১ মার্চ, ২০২৫ ২১:২১  

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক আগামী পাঁচ বছরে থাইল্যান্ডে ডেটা সেন্টার স্থাপনের জন্য ৮.৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। শুক্রবার ব্যাংককে এক অনুষ্ঠানে টিকটকের ভাইস প্রেসিডেন্ট হেলেনা লের্শ এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

তবে এই বিনিয়োগের মধ্যে থাইল্যান্ডের বিনিয়োগ বোর্ডের সঙ্গে গত মাসে ঘোষিত ৩.৮ বিলিয়ন ডলারের চুক্তি অন্তর্ভুক্ত আছে কি না, তা স্পষ্ট নয়। 

থাইল্যান্ডের প্রযুক্তি খাতে এটি অন্যতম বৃহৎ বিনিয়োগ, যা দেশটির ডিজিটাল অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি