সাময়িকভাবে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া

২৭ অক্টোবর, ২০২৪ ১২:২৯  

প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে হটিয়ে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়েছিলো এনভিডিয়া। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম অনেকটা বৃদ্ধি পাওয়ায় গত শুক্রবার তারা বিশ্বের সবচেয়ে বেশি বাজার মূলধনসম্পন্ন কোম্পানির স্বীকৃতি পায়। তবে এই অর্জন ছিল সাময়িক। খবর রয়টার্স।

শুক্রবার কিছু সময়ের জন্য এনভিডিয়ার বাজার মূলধন ৩ দশমিক ৫৩ ট্রিলিয়ন বা ৩ লাখ ৫৩ হাজার কোটি ডলারে উন্নীত হয়। ওই সময় অ্যাপলের বাজার মূলধন ছিল ৩ দশমিক ৫২ ট্রিলিয়ন বা ৩ লাখ ৫২ হাজার কোটি ডলার।

পরে শেয়ারের দাম কমে যাওয়ায় এনভিডিয়ার বাজার মূলধন ৩ দশমিক ৪৭ ট্রিলিয়ন বা ৩ লাখ ৪৭ হাজার কোটি ডলারে নেমে আসে। একই সময়ে অ্যাপলের বাজার মূলধন ছিল ৩ দশমিক ৫২ ট্রিলিয়ন ডলার বা ৩ লাখ ৫২ হাজার কোটি ডলার।

ডিবিটেক/বিএমটি