বাংলাদেশে পাবজি চ্যালেঞ্জ, পুরস্কার ১৭ লাখ টাকা

১৭ আগষ্ট, ২০২০ ১৭:১৮  
গতবছরের সাফল্যের ধারাবাহিকতায় টেনসেন্ট গেমস ও পাবজি কর্পোরেশন বাংলাদেশে দ্বিতীয়বারের মত সবচেয়ে বড় ওপেন-টু-অল-ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে বাংলাদেশে চ্যালেঞ্জ ২০২০ নিয়ে ফিরে এসেছে। গেমটি চালু হওয়ার পর থেকে ইস্পোর্টস ইকোসিস্টেমের একটি অংশ হিসেবে চিহ্নিত হওয়ায় বাংলাদেশের সকল প্লেয়ারদের দক্ষতাকে কাজে লাগানোর পাশাপাশি টুর্নামেন্টের দ্বিতীয় এডিশন চালু করার মাধ্যমে প্লেয়ারদেরকে আরেকটি নতুন সুযোগ সৃষ্টি করে দিচ্ছে পাবজি মোবাইল । সকলের জন্য উম্মুক্ত এই গেমটির প্রতিযোগীদের নির্ধারণ করতে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে ইন-গেম-এর বাছাইপর্ব। এ বছর গেমটিতে নতুনত্ব নিয়ে আসতে , প্রতিটি নিবন্ধিত দলকে (২১- ২৫ আগস্ট পর্যন্ত) পাঁচ দিনের ব্যবধানে ১০ টি ক্লাসিক মোড ম্যাচ খেলতে হবে। যার মধ্যে ৮টি সেরা খেলাকে অনলাইন প্লে-অফ–এর জন্য নির্বাচন করা হবে। অনলাইন প্লে অফের প্রথম রাউন্ডে মোট ২৫৬ টি দল প্রতিযোগিতা করবে, যার মধ্যে শীর্ষে থাকা ২৫২ টি দল ইন-গেমের বাছাইপর্বের এবং অন্য ৪ টি দল সরাসরি আমন্ত্রিত হিসেবে আসবে। আমন্ত্রিত দলগুলো হচ্ছে পাবজি মোবাইল বাংলাদেশের পরিচিত কিছু তারকা যেমন, টিম আরটুভি, টিম এনআরএক্স, মোজা স্কোয়াড ও পাবজি এক্সের সম্বনয়ে গঠিত হবে। বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে আমন্ত্রিত ৮টি দল থাকবে। এই আমন্ত্রিত দলগুলো পিএমসিও এসএ এবং পিএমবিসি ২০১৯ -এর মত শীর্ষস্থানীয় কয়েকটি দল থেকে গঠন করা হবে। দলগুলো শীর্ষ ১৬টি স্লট দখল করার জন্য ৪ দিনের জন্য লড়াই করবে। যারা এই স্লট দখল করতে পারবে তারা ২০২০ সালের ১১ ও ১২ সেপ্টেম্বরের নির্ধারিত গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে যাবে। দেশের উচ্চাকাক্সক্ষী দলগুলোকে একটি সুযোগ দেওয়ার জন্য পাবজি মোবাইল ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত স্ক্রিমের আয়োজন করেছে। নিবন্ধিত দলগুলি প্রতিদিন ৪ ঘন্টার জন্য ভারত, পাকিস্তান ও বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু প্রতিভাবান খেলোয়াড়ের খেলা দেখার এবং শেখার সুযোগ পাবে। এর আগে, স্ক্রিমস এর প্রো-টিমগুলো ২৮,০০০ টাকার পুরস্কার জেতার সুযোগ পাবে। ৩২টি দলকে দুইটি গ্রুপের ভাগ করা হবে, প্রতিটি গ্রুপের ১৬টি দলই প্রতিদিন ৪ টি করে ম্যাচ খেলবে। খেলায় প্রথম দল পাবে ৬ লাখ টাকা এভাবে ক্রমান্বয়ে ১৬টি টিমকে পুরষ্কার দেয়া হবে। সব মিলিয়ে ১৭ লাখ টাকা পাবে ১৬ টি বিজয়ী দল।