চুয়েটে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে ৫২৭টি গবেষণা পত্র উপস্থাপন

চুয়েটে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে  ৫২৭টি গবেষণা পত্র উপস্থাপন
১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২২:৩৯  
১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪১  

তড়িৎ, কম্পিউটার এবং যোগাযোগ প্রোকশল নিয়ে তিন দিন ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের উদ্যোগে হয়ে গেলো আন্তর্জাতিক সম্মেলন।  তিনদিনব্যাপী এই আর্ন্তজাতিক কনফারেন্সে ১৫টির অধিক দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেন।

এতে ৫টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। এই কনফারেন্সে জমাকৃত ১১৮৮টি পেপারের মধ্যে ৫২৭টি রিসার্চ পেপার উপস্থাপিত হয়েছে। এর মধ্যে ২৬৩টি অনলাইন প্রেজে›টেশন এবং ২৬৪টি অফলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপিত হয়।

 চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।

এতে বিশেষ অতিথি ছিলেন কুয়েটের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইই) বাংলাদেশ সেকশন এর সভাপতি ও চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) এর চিফ টেকনিক্যাল অফিসার ইখলাস উদ্দিন আহমেদ।

কনফারেন্স টিপিসি চেয়ার ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ রুবাইয়াৎ তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জোবাইদা আখতার ।

 এতে স্পন্সর হিসেবে ছিলো ইউজিসি, বিডিরেন, ব্রাকনেট, বিডি অ্যাপ্স ও নেসলে বাংলাদেশ।