আধুনিক আইসিইউ চালু করল ইউনিভার্সেল মেডিকেল কলেজ

আধুনিক আইসিইউ চালু করল ইউনিভার্সেল মেডিকেল কলেজ
১৯ মে, ২০২৬ ২০:০১  

চিকিৎসা শিক্ষায় ১২ বছর পূর্তি উপলক্ষে অত্যাধুনিক ১৫ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ। একই সঙ্গে এমবিবিএস ১২তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে, মঙ্গলবার রাজধানী ঢাকার মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে জমকালো আয়োজনে নতুন আইসিইউ ইউনিট উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠানের এক যুগ পূর্তির উদ্বোধনও ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ চিকিৎসা শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট দেশের জরুরি চিকিৎসাসেবা আরও শক্তিশালী করবে। তিনি নবাগত শিক্ষার্থীদের মানবিক ও দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। “এমবিবিএস + হিউম্যানিটি = ডাক্তার” স্লোগান নিয়ে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. নাদিম আহমেদ, ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং অধ্যাপক ডা. উত্তম কুমার পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রীতি চক্রবর্ত্তী।

স্বাগত বক্তব্যে ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, এক যুগের পথচলায় প্রতিষ্ঠানটি আধুনিক চিকিৎসা শিক্ষা ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক ডাঃ একেএম খালেকুজ্জামান দীপু। তিনি বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবাগত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান আক্তার এবং বিদেশি শিক্ষার্থী শিফা দ্বীন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অনুষদের সদস্য, হাসপাতালের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্তা জাহান এবং প্রধান সমন্বয়ক ছিলেন সি. এফ. জামান।
ডিবিটেক/ইএইচটি/এমইউএম