মোবাইল ডেটা অপব্যবহারের অভিযোগ

গুগলকে ৩১৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ

গুগলকে ৩১৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ
২ জুলাই, ২০২৫ ১১:২৭  
২ জুলাই, ২০২৫ ১১:২৯  

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসের এক জুরি মঙ্গলবার গুগলকে ৩১৪.৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মোবাইল ডেটা অনুমতি ছাড়া সংগ্রহ এবং ব্যবহার করায় এই রায় দেয়া হয়। খবর রয়টার্স।

বাদীপক্ষের অভিযোগ, গুগল ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ডিভাইস নিষ্ক্রিয় অবস্থায়ও ডেটা পাঠানো ও গ্রহণ করতো, যা ব্যবহারকারীদের জন্য "অনিবার্য বোঝা" তৈরি করেছিল। গুগল অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে এবং বলেছে, এই পরিষেবাগুলো ডিভাইসের নিরাপত্তা ও কার্যকারিতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

২০১৯ সালে প্রায় ১ কোটি ৪০ লাখ ক্যালিফোর্নিয়াবাসীর পক্ষ থেকে এই মামলাটি দায়ের করা হয়। অন্য ৪৯টি অঙ্গরাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পক্ষেও পৃথক মামলা চলমান, যার শুনানি ২০২৬ সালের এপ্রিল মাসে শুরু হবে।

ডিবিটেক/বিএমটি