মেট্রো-তে ১০০০ফিক্স স্টেশন; স্মার্ট টেকসেবা চালু
বিক্রয়োত্তর সেবাতেও ডিজিটাল সুবিধা যুক্ত করলো স্মার্ট টেকনোলজিস। গ্রাহকরা যেন সার্ভিস সেন্টারে না গিয়েই যাত্রাপথেই নষ্ট হওয়া ল্যাপটপ, পিসি, কিংবা আইপিএস সারাই করাতে পারেন সেজন্য টেকসল্যুশন প্রতিষ্ঠান ১০০০ ফিক্স স্টেশনের ডিজিবক্স সার্ভিস নিয়ে দেশের শীর্ষ স্থানীয় এই প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানটি। এজন্য আপাতত ঢাকার পাঁচটি মেট্রোরেল স্টেশনে এই স্মার্ট লজিস্টিক সেবার ডিজিবক্স স্থাপন করা হয়েছে। এখান থেকেই মিলবে স্মার্ট ডেলিভারিও।
সোমবার ঢাকার আগারগাঁও মেট্রেরেল স্টেশনে উদ্বোধন করা হলো সেবাটি। বিকেলে ফিতাকেটে সেবাটি উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম। এসময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল করিম এবং ১০০০ ফিক্স সার্ভিসের প্রধান পরিচালন কর্মকর্তা রিজওয়ানুল হক উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে ডিএমটিসিএল এর ম্যানেজার (পি-ওয়ে অ্যান্ড সিভিল) প্রকৌশলী মাহফুজুর রহমান,1000FiX সার্ভিসেস লিমিটেডের চিফ সার্ভিস অফিসার ইফতেখার রাসেল, ডিজিবক্স লিমিটেডের হেড অফ অপারেশন এস কে মাসুদুর রহমান, হেড অফ আর অ্যান্ড ডি ডঃ কাজি আব্দুল মাজিদ এবং স্পীড টেকনোলজি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুমন উপস্থিত ছিলেন।
এসময় খন্দকার এহতেশামুল কবির বলেন, “এই উদ্ভাবনী কিওস্ক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের সেবা সহজতর ও আরও গ্রহণযোগ্য করা সম্ভব। এটি বাংলাদেশের গ্রাহক সেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”
প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, “এই আধুনিক সিস্টেমটি আমাদের মেট্রো স্টেশনের পরিবেশে গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক সেবা নিশ্চিত করবে।”
মোহাম্মাদ জহিরুল ইসলাম বলেন, “স্মার্ট গ্রুপ সর্বদা উদ্ভাবন এবং প্রযুক্তি নির্ভর সেবার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 1000FiX STATION সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
রিজওয়ানুল হক চৌধুরী মন্তব্য করেন, “1000FiX STATION আমাদের গ্রাহকদের দ্রুত, নির্ভরযোগ্য এবং সহজ সেবা প্রদান নিশ্চিত করবে। এটি আমাদের গ্রাহক সেবার মান উন্নত করার পথে একটি বড় পদক্ষেপ।”
ইফতেখার রাসেল বলেন, “আমরা এই উদ্ভাবনী সেবার মাধ্যমে আরও বেশি গ্রাহকের আস্থা অর্জন করতে পারব। এটি সেবার ক্ষেত্রে একটি নতুন মান স্থাপন করবে।”
এস কে মাসুদুর রহমান জানান, ডিজিবক্স এবং 1000FiX-এর যৌথ উদ্যোগে তৈরি এই স্টেশন সেবা প্রদান প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।
ডঃ কাজি আব্দুল মাজিদ মনে করেন, এই সিস্টেমের প্রযুক্তিগত উদ্ভাবন গ্রাহক অভিজ্ঞতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এটি বাংলাদেশের প্রযুক্তি সেবার অগ্রযাত্রায় একটি মাইলফলক।
১০০০ফিক্স স্টেশনের ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং অফিসার ইমদাদুল হক বলেন, আপাতত মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, আগারগাঁও ও শেওরাপরায় ১০০০ফিক্স এর মেট্রো ডিজিবক্স স্থাপন করা হলেও আগামীতে বাকি ষ্টেশন গুলতে এবং শপিং মলে স্থাপন করা হবে।







